প্রকাশিত: Sun, Mar 10, 2024 6:07 AM আপডেট: Thu, Jun 4, 2026 7:31 AM
[১]সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: রিজভী
শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ ডামি সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। কেন বাড়িয়েছে জানেন কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে।
[৩] তিনি বলেন, কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। বিশ্বের কোথাও এসবের দাম বাড়ছে না। তিনি বলেন, ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
[৪] শনিবার সকালে বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
[৫] বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী’র নেতৃত্বে রাজধানীর বেইলি রোড থেকে মালিবাগ মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
[৬] এসময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল হালিম খোকন প্রমুখ। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়